চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদ নিয়ে মোদি-বাইডেনের যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ ইস্যুতে কিন্তু-পরন্তু নয়।’ সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। যৌথ বিবৃতিতে দুই নেতাই পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘সে দেশের মাটি যেন সন্ত্রাসবাদের জন্য ব্যবহার না করা হয়। এবং তা নিশ্চিত করার দায়িত্ব পাক সরকারেরই।’ এ বক্তব্য ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই বিবৃতি অযৌক্তিক, একতরফা এবং বিভ্রান্তিকর। এই বিবৃতি কূটনৈতিক নীতির পরিপন্থী।’

Banglabid

পাকিস্তানের তরফে আরও বলা হয়, ‘আমরা আমেরিকাকে সন্ত্রাস দমনে সহযোগিতা করি।’

মোদি-বাইডেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, ‘তাঁরা সীমান্তপার সন্ত্রাসবাদ, প্রক্সি জঙ্গিদের ব্যবহারের নিন্দা জানিয়েছেন কঠোরভাবে। পাকিস্তানকে অবিলম্বে এই ক্ষেত্রে পদক্ষেপ করা উচিত। তাদের নিয়ন্ত্রণাধীন কোনও অঞ্চল যাতে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করা না হয় তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে দুই রাষ্ট্রপ্রধান।’

ঐতিহাসিকভাবে ১৯৬০ দশক থেকেই ভারতের থেকে পাকিস্তানেরই বেশি ঘনিষ্ঠ ছিল আমেরিকা। তবে চলতি শতাব্দির গোড়ার দিক থেকে আস্তে আস্তে পরিস্থিতি বদলাতে শুরু করে। ওবামার সময় থেকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় আমেরিকার। সেই সম্পর্ক বিগত কয়েক বছরে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়েছে আমেরিকার। এই আবহে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ নিয়ে ভারত-আমেরিকার যৌথ বিবৃতি প্রকাশে অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ।

Reneta

এর আগে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মোদী সন্ত্রাসবাদ নিয়ে সরব হয়েছিলেন। ভাষণে আমেরিকার ৯/১১ থেকে মুম্বাইয়ের ২৬/১১ হামলার উল্লেখ করেন মোদি।

তিনি বলেন, ‘কট্টরপন্থা এবং সন্ত্রাসবাদ এই বিশ্বের জন্য এক বড় হুমকি। ধর্মীয় কট্টরপন্থার এই নীতি নতুন মোড়কে সামনে আসছে। তবে এদের উদ্দেশ্য একটাই। সন্ত্রাসবাদ মানবজাতির শত্রু। এই ইস্যু মোকাবিলার ক্ষেত্রে কোনও কিন্তু-পরন্তু চলে না। যে যে শক্তি সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং সন্ত্রাসবাদের রফতানি করে তাদের দমন করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানসন্ত্রাসবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT