চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসম্মত সিনেমা নেই, তাই বন্ধ মধুমিতা সিনেমা হল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

মানসম্মত সিনেমা অভাবে দেশের ঐহিত্যবাহি সিনেমা মধুমিতা সিনেমা হলটি বন্ধ রয়েছে। এর আগে একাধিকবার মধুমিতা সাময়িকভাবে বন্ধ রাখা হলেও এবার দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে।

হলটি কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও প্রযোজক ইফতেখার নওশাদ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মধুমিতা বন্ধ রাখা হয়েছে। আপাতত আর খোলার ইচ্ছে নেই তার।

গেল ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘তুফান’ রেকর্ড পরিমাণ ব্যবসা করে। অতীতের ব্যবসায়িক ক্ষতির হিসেব অনেকটাই পুষিয়ে মুখে হাসি ফুটায় ‘তুফান’। এমনকি টানা দেড় মাসব্যাপী ছবিটি হাউজফুল দিয়েছিল। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের কারণে সেই ব্যবসা দীর্ঘায়িত হয়নি।

নভেম্বরে শাকিবের আরেক ছবি ‘দরদ’ দিয়ে ফের জেগে ওঠে মধুমিতা। ইফতেখার নওশাদ বলেন, ‘দরদ’ প্রথম সপ্তাহে খুব ভালো চলেছিল। কিন্তু পাইরেসি হয়ে যাওয়ায় ‘সেকেন্ড উইক’ থেকে সেভাবে চলেনি। এরপর থেকে মধুমিতা বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, নভেম্বরের পর যেসব সিনেমা চলেছে সেগুলো সিনেপ্লেক্সেও ব্যবসা করেনি। আমার এখানে চালাতে লাভ তো দূরে, বিদ্যুৎ বিলও উঠতো না। তাই মধুমিতা হল বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, যেহেতু দেশের ছবি নেই, তাই অনেক আশায় ছিলাম ‘পুষ্পা ২’ চালাবো। একসঙ্গে মুক্তি দিতে পারলে আমার বিশ্বাস, ছবিটা ভালো যেত। কিন্তু আমাদের দেশে মুক্তি আটকে দেয়া হয়। এখন ঈদের আগে আর ছবি ব্যবসা করার সম্ভাবনা দেখছি না। এ কারণে হল খোলার ইচ্ছেও আর নেই। আমি নিজে পাকিস্তানের কিছু সিরিয়াল দেখেছি। খুব ভালো। যদি আমাদের দেশে চালানো যেত তাহলে হয়তো ভালো হতো।

Reneta

“২৪ জানুয়ারি মোশাররফ করিমের একটি ছবি (বিলডাকিনী) আসছে, ইন্ডিয়ান নায়িকা রয়েছে। ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। হল ভাড়া নিতে চায়। যদি ঠিকঠাক হয় তবে তাহলে হয়তো ওই কদিন খুলে রাখবো, নইলে মধুমিতা বন্ধই থাকবে।”

নওশাদ বলেন,“খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি, কোটি টাকা দিয়ে হল রেনোভেট করে হিন্দি ছবি যে আনবো সেটাও কোনো গ্যারান্টি নেই। কারণ, সব ছবি সুবিধা করতে পারছে না। ওদিকে দেশের ছবিও হলে চলছে না। এসব কারণে হয়তো মধুমিতা চিরতরে বন্ধ করে দেব। সিনেমা আমার অনেক ইমোশনের জায়গায় ছিল। কিন্তু বছরের পর বছর এভাবে লোকসানের ঘানি আর টানতে পারছি না। শুনেছি লায়নও হয়তো বন্ধ করে দেবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তুফানপ্রেক্ষাগৃহমধুমিতামধুমিতা সিনেমা হললায়নলিড বিনোদনশাকিব খানসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT