পরিবেশ

আট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা একজন ব্যক্তি, জলবৃষ্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে একজন ব্যক্তি ছাতা ধরে আছেন, জলবৃষ্টির দৃশ্য এবং আকাশের কালো মেঘ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লঘুচাপ কেটে গেলেও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তবে বৃষ্টি হলেও সারদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বিষয়:পূর্বাভাস বিভাগ ভারী বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…