চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হলো এবি ব্যাংক-বিকাশ লেনদেনের দ্বিমুখী সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২২
অর্থনীতি
A A
AB Bank ও bKash এর মধ্যে লেনদেনের দ্বিমুখী সেবা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দেশের প্রথম বেসরকারী ব্যাংক এবি ব্যাংক লিমিটেড-এর সাথে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হলো। ফলে ব্যাংকটির গ্রাহকরা তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে খরচ ছাড়াই টাকা আনতে পারবেন। এছাড়া বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।

মঙ্গলবার এবি ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমন্বিত লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘ট্রান্সফার মানি’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘এবি ব্যাংক’ নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। আবার ব্যাংকে না গিয়ে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’র মাধ্যমে ঘরে বসেই নিতে পারবেন। লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহক এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

এবি ব্যাংক ১৯৮২ সালের ১২ এপ্রিল কারওয়ান বাজারে প্রথম শাখা খুলে যাত্রা শুরু করে। ভারতের মুম্বাই শহরে একটি বৈদেশিক শাখা সহ এখন পর্যন্ত ব্যাংকটির ১০৫টি শাখা রয়েছে এবং দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ২৫০টির বেশি এটিএম বুথ ও ১৬৫টি এজেন্ট আউটলেট। বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে এবি ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৬টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬ কোটি ২০ লাখ গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। তেমনি বিকাশ থেকে ৯টি ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাও আরো বিস্তৃত হলো।

অ্যাড মানি’র মাধ্যমে এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয়, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত। পাশাপাশি, ট্রান্সফার মানি’র মাধ্যমে বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সেবাটির মাধ্যমে আর্থিক লেনদেনে গ্রাহকদের জন্য আরো স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে এলো এই দ্বিমুখী সেবা।

ট্যাগ: BKashবিকাশমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের উৎসাহিত করা হচ্ছে’

পরবর্তী

মেসি-রোনালদো-নেইমাররা ছুটিতে কে কোথায়

পরবর্তী
ফুটবল তারকারা ছুটিতে বিভিন্ন স্থানে উপভোগ করছেন অবসর সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-রোনালদো-নেইমাররা ছুটিতে কে কোথায়

ড্রাগন ফলের বাগানে কৃষকের কাজ, বরগুনায় লাভবান চাষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় ড্রাগন চাষে লাভবান কৃষক

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT