হলিউড অভিনেত্রী এমা রবার্টসের বাগদান হয়ে গেছে। পাত্র হলিউড অভিনেতা কোডি জন। ১৬ জুলাই বাগদান সেরেছেন তারা।
এই খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রাম পোস্টে জনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে অভিনেত্রীর হাতে এনগেজমেন্ট রিং দেখা গেছে।
পোস্টে এমা লিখেছেন, ‘মা সবাইকে বলে দেয়ার আগেই জানিয়ে রাখলাম।’ সাথে একটি হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
হুলুর ‘উ-টাং: অ্যান আমেরিকান সাগা’ এবং সিডাব্লিউর ‘ইন দ্য ডার্ক’-এ একসঙ্গে কাজ করেছেন এমা রবার্টস এবং কোডি জন। তবে তাদের সম্পর্কের বিষয়টি পুরোপুরি গোপন রেখেছিলেন তারা।
তবে ২০২২ সালের আগস্টে জন ইনস্টাগ্রামে চুমুর ছবি শেয়ার করে দুজনের সম্পর্কের বিষয়টি জনসম্মুখে নিয়ে আসেন। একই বছরের শেষে এমা রবার্টসও কোডি জনের হাত ধরা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন।
শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। তবে কবে, কোথায় তাদের বিয়ে হবে, সেই ব্যাপারে কিছু জানাননি তারা।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস









