চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ জুলাই মিতালি রাজকে পর্দায় আনছেন সৃজিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২০, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি মাসেই দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতীয় কিংবদন্তি মিতালি রাজ। তার বিদায় ঘিরে আলোচনা চলছেই। যাতে নতুন মাত্রা যোগ করল বায়োপিক মুক্তির খবর, প্রকাশ্যে আনা হয়েছে ট্রেলারও।

বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি বানিয়েছেন মিতালির ‘সাব্বাস মিতু’ নামের বায়োপিক। পর্দায় আসবে ১৫ জুলাই। নানা প্রতিকূলতা পেরিয়ে ক্রিকেটে আসা, প্রায় দুইযুগ বাইশ গজে রাজ করা, মিতু হয়ে ওঠার গল্প, সেসবই তুলে আনছেন সৃজিত। ট্রেলার প্রকাশের পর শুরু হয়েছে হৈচৈ।

ভারতের নারী ক্রিকেটে বহু রেকর্ডের সাক্ষী মিতালি। ওয়ানডেতে দেশটির সর্বাধিক রান তার। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। পরে ভারত জার্সিতে সব সংস্করণ মিলিয়ে ২৩২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ৫০.৬৮ গড়ে করেছেন ৭,৮০৫ রান।

২০০৫ সালে মিতালির নেতৃত্বে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। অস্ট্রেলিয়ার কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ। ২০১৭ সালে ফের তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। সেবারও খুব কাছে গিয়ে অল্পের জন্য শিরোপা ছোঁয়া হয়নি মিতালির।

সেসব গল্পই উঠে আসবে বায়োপিকে। কিংবদন্তি হওয়ার পথে কঠিন সব সংগ্রামের গল্প ও সাংবাদিকদের যৌনতাবাদী প্রশ্নগুলোর বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে। মিতালি চরিত্রে তাপসী পান্নুর অভিনয় বেশ সাড়া ফেলেছে প্রথম ঝলকেই। কিংবদন্তির চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় সম্মানিত এই বলিউড অভিনেত্রী।

বলেছেন, ‘আপনারা নামটি জানেন, এখন মিতালিকে কিংবদন্তি করে তোলার পেছনের গল্পটি দেখতে প্রস্তুত হন। তিনি “দ্য জেন্টলম্যান গেম”কে পুনরায় সংজ্ঞায়িত করেছেন এবং ইতিহাস তৈরি করেছেন। চরিত্রটি আপনাদের কাছে নিয়ে আসতে পেরে আমি সম্মানিত।’

Reneta

মিতালি নিজেও যোগাযোগ মাধ্যমে নিজের গল্পের কথা ভক্তদের কাছে ছড়িয়ে দিয়েছেন। ট্রেলার পোস্ট করে ‘সাব্বাস মিতু’র টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

সঙ্গে লিখেছেন, ‘এক খেলা, এক জাতি, এক উচ্চাকাঙ্ক্ষা, আমার স্বপ্ন! দলের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের সবার সাথে আমার গল্প ভাগাভাগি করতে পেরে আনন্দিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপসী পান্নুভারতমিতালিলিড স্পোর্টসসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT