চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতি টানলেন স্টার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার স্টার্ক টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ছোট সংস্করণকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে এ ফরম্যাটে দুটি বিশ্বকাপজয়ী স্টার্ক জানিয়েছেন, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

বাঁহাতি ৩৫ বর্ষী পেসার ৬৫টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন। তুলে নিয়েছেন ৭৯ উইকেট। আরব আমিরাতে অজিদের হয়ে জিতেছেন ২০২১ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে জিতেছেন ২০২৪ বিশ্বকাপ।

চলতি বছরে ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে অ্যাশেজসহ লাল বলের ক্রিকেটে বেশ কয়েকটি সিরিজ আছে অস্ট্রেলিয়ার।

Banglabid

স্টার্ক বলেছেন, ‘টেস্ট ক্রিকেট সবসময় আমার কাছে সবচেয়ে বেশী প্রাধান্য পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার হয়ে টি-টুয়েন্টি ক্রিকেটের ম্যাচগুলোর প্রতি মুহুর্তকে ভালোবাসেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। এমন না আমরা জিতেছি তাই। তখন আমাদের অবিশ্বাস্য স্কোয়াড ছিল, বেশ মজাও করেছি।’

চলতি বছরে শুরু হয়ে আগামী বছরের শুরু পর্যন্ত আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ। ২০২৬ সালের মাঝামাঝি থেকে ওয়ানডে বিশ্বকাপের আগে অজিদের টেস্ট সিরিজ আছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে।

অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘মিচেলের উচিত অস্ট্রেলিয়ার হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে গর্ব করা। বিশেষ সময়ে তার উইকেট নেয়ার ক্ষমতা দারুণ। অবশ্যই অবসরের ঘোষণা দিয়ে বাকি দুই ফরম্যাটেই মনোযোগী হওয়া ভালো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিমিচেল স্টার্কলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT