চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে ‘টিকাটুলির মোড়’ যেভাবে ‘পান্থপথের মোড়’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২১
বিনোদন
A A

সুপারহিট সিনেমা ‘ঢাকা অ্যাটাক’র তুমুল জনপ্রিয় আইটেম গান ‘টিকাটুলির মোড়’। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এই গানটির সিক্যুয়েল ‘পান্থপথের মোড়’ নামে।

‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার গানটির কথা লিখেছেন, গেয়েছেন মতিন চৌধুরী এবং সংগীতায়োজন মীর মাসুমের।

রবিবার (২৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার সময় গানটির প্রিমিয়ার করা হয়। এর একদিন পর সোমবার (২৯ নভেম্বর) রাতে এটি প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

আগেরটির মতো এবারের গানটিতেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তার সহশিল্পী, লামিয়া মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

গানটির প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে সত্ত্ব কিনে ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সিনেমা হলের আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে এবং সেই গানের পরবর্তী গল্পই বা কী হতে পারে তা নিয়ে এবার নতুন করে কথা লিখি। গায়ক এবং মিউজিক কম্পোজিশন একই রেখে গানটি ‘মিশন এক্সট্রিম’-এর প্রমোশনাল গান হিসেবে এটি প্রকাশ করেছি।

আগামী ৩ ডিসেম্বর ‘মিশন এক্সট্রিম’ প্রেক্ষাগৃহ মুক্তি পাবে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

Reneta

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীটিকাটুলিদীপু ইমামফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমাসলম্যানরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমা হলসুদীপ বিশ্বাস দীপসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT