বিনোদন

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন নিকারাগুয়ার প্রতিযোগী

নিকারাগুয়ার মিস ইউনিভার্স বিজয়ী হাসিমুখে ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ইউনিভার্স ২০২৩ প্রতিযোগীর বিজয় উদযাপন, তিনি সোনালী টুপি ও সোনালী পোশাক পরেছেন, চারপাশে অন্যান্য প্রতিযোগীরা আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ার প্রতিযোগী শেনিস পালাসিওস। ১৯ নভেম্বর এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল মিস ইউনিভার্সের আসর।

শেনিস পালাসিওসের প্রথম নিকারাগুয়ান প্রতিযোগী যিনি মিস ইউনিভার্স জিতেছেন। শেনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৯০টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিষয়:নিকারাগুয়া মিস ইউনিভার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…