চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাম চরণের ছবির প্রদর্শনে গিয়ে ২ ভক্তের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

গেল বছরের ৪ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির বিশেষ প্রদর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। যার ঠিক এক মাস পরই রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচারেও ঘটে গেল প্রায় একই রকম অঘটন। ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হল নায়কের দুই ভক্তের।

‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত মহিলার আট বছরের ছেলেও মারাত্মক জখম হয়। সেই দিন হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির নায়ক আল্লু অর্জুন নিজেই। তাই অভিযোগের আঙুল ওঠে তার দিকে। মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছিল তাই এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মৃত্যু হল নায়কের দুই ভক্তের।

আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘গেম চেঞ্জার’ এর অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমের কাছে রাজু বলেছেন, “এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যেভাবে সম্ভব আমি ওদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” –দ্য হিন্দু

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পুষ্পা ২': দ্য রুল'আল্লু অর্জুনরাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT