অপরাধ

চট্টগ্রামে পুলিশ লাইনের সামনে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার দৃশ্য, আগুন জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ফলে আগুন লেগে গেছে, আশেপাশে ধোঁয়া ও অন্ধকার পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইনের সামনে সেন্ট মার্টিন ট্রাভেলস নামে একটি পরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার ৩ ডিসেম্বর রাতে হেলমেট পরিহিত ২ যুবক মোটর সাইকেলে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাসের চালক ও সুপারভাইজার আগুনে দগ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা পানি এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায়।

একই সাথে রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় আকবর শাহ জামে মসজিদের সামনে শহর এলাকার সিটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। যাত্রীরা দ্রুত বাস নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়:চট্টগ্রাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…