অপরাধ

রাজশাহীতে সড়ক বিভাজনের গাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা

রাজশাহীতে সড়ক বিভাজনের গাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক বিভাজনের পাশে গাছ কাটা অবস্থায়, শহরের রাস্তায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী মহানগরীর সড়ক বিভাজনের সৌন্দর্যমন্ডিত গাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা।

আজ (২৬ অক্টোবর) বুধবার দুপুরে সড়ক বিভাজনের ১২৫ টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা ও ৫০টি গাছ উপড়ে ফেলার অভিযোগে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নাঈম ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, মহানগরীর কাশিয়াডাঙ্গা-সায়েরগাছা সড়কে উন্নয়ন কাজকর্ম চলার কারণে ওই সড়কের রাস্তায় একমুখীভাবে যান চলাচল করছে। এর ফলে গত ২০ ও ২১ অক্টোবর সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন। যাদের বাড়ি সায়েরগাছা এলাকায়।

তিনি বলেন, সড়ক বিভাজনের মাঝখানের গাছগুলোর কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই ধারণা থেকে স্থানীয়রা বুধবার সকাল ১১টায় ১০ থেকে ১২ জনের একদল লোক বেশ কিছু গাছ কেটে রাস্তা দেখার সুযোগ তৈরির চেষ্টা করেন।

এই ঘটনার পর রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

বিষয়:বৃক্ষ নিধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…