বিনোদন

‘মির্জাপুর থ্রি’কে বিদায় জানালেন ‘মুন্না ভাইয়া’

বাংলাদেশি অভিনেতা মুন্না ভাইয়া 'মির্জাপুর থ্রি'কে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মুন্না ভাইয়া ‘মির্জাপুর থ্রি’কে বিদায় জানাচ্ছেন, যা একটি নাটকের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৮ সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিলো ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। যেটি তুমুল সাড়া পেয়েছিলো সেসময়। যার প্রেক্ষিতে ২০২০ সালে স্ট্রিমিং হয়েছিল ‘মির্জাপুর’ সিজন টু। টানটান উত্তেজনায় শেষ হওয়া সিজন-টু এর পর যেন অপেক্ষাই ফুরাচ্ছে না ‘সিজন থ্রি’ আসার। এত অপেক্ষার মাঝেই এবার জানা গেল আরেক দুঃখের সংবাদ।

জানা গেছে, আসন্ন এই সিরিজের তৃতীয় ভাগে থাকছেন না সিরিজটি জনপ্রিয় চরিত্র ‘মুন্না ভাইয়া’ খ্যাত দিব্যেন্দু শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিব্যেন্দু জানিয়েছেন যে, তিনি ‘মির্জাপুর থ্রি’ এ থাকছেন না। কিন্তু কেন?

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘একটি চরিত্রের খুব গভীরে প্রবেশ করা উচিত না। নইলে সেই চরিত্র থেকে বেরিয়ে আসা কঠিন হয়। আমার দমবন্ধ হয়ে আসছিল সেই চরিত্র করতে গিয়ে।’

দিব্যেন্দুর মতে, একটা চরিত্রকে বিদায় জানানোর পরেই বোঝা যায়, চরিত্রটি কতটা অন্ধকার ছিল। ‘মুন্না ভাইয়া’ চরিত্রটির ক্ষেত্রেও সেটাই অনুভব করেছেন অভিনেতা।

সদ্যই মুক্তি পেয়েছে দিব্যেন্দু শর্মার ছবি ‘মাডগাঁও এক্সপ্রেস’। এটি একটি কমেডি ঘরানার ছবি।

বিষয়:দিব্যেন্দু শর্মা ভারতীয় ওয়েব সিরিজ মির্জাপুর থ্রি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…