চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের শীর্ষ তালিকায় ‘দ্য রেলওয়ে মেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

গেল ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’। ১৯৮৪ সালে ভারতের ভোপালের গ্যাস লিকেজের সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিরিজটি যেন দর্শক মনে ছেয়ে গেছে। তাইতো মুক্তির দুই সপ্তাহের মধ্যেই নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংরেজি টিভি তালিকায় তৃতীয় স্থানে জায়গা দখল করে নিয়েছে এই ওয়েব সিরিজটি।

শুধু তাই নয়, চার পর্বের এই মিনি সিরিজের আইএমডিবি রেটিং ৮.৬। ৫৪ শতাংশ দর্শক ওয়েব সিরিজকে ১০–এ ১০ রেটিং দিয়েছেন। সেই সঙ্গে ইতোমধ্যেই ৪.৬ মিলিয়ন ভিউ হয়েছে এই ওয়েব সিরিজটির।

ভোপাল রেলওয়ের স্টেশনমাস্টার ইফতেখার সিদ্দিকী (কে কে মেনন)। কাজপাগল যেই সৎ মানুষটি স্টেশনের যাত্রী সুবিধাকে সব সময় প্রাধান্য দেন। কোথায় রেললাইন মেরামত করতে হবে, কোথায় টেলিফোন নষ্ট হয়েছে—এমন নানা সমস্যা দেখলেই তিনি সমাধান করতে ছুটে যান। সবাই তাকে পছন্দ করেন। ব্যস্ততার মধ্যেই তিনি হঠাৎ বুঝতে পারেন, রেলস্টেশনের লোকজন ছোটাছুটি করছেন। বাইরে এসে বুঝতে পারেন, বাতাসে গ্যাসের গন্ধ। একের পর এক মানুষ নিশ্বাস বন্ধ হয়ে পড়ে যাচ্ছেন।

সারা জীবন রেলস্টেশনকে ভালোবাসা মানুষটি কি আজ স্টেশন ছাড়তে পারবেন? ঠিকই ধরেছেন। তিনি স্টেশনের মানুষকে বাঁচানোর চেষ্টা করেন। জীবন বাজি রেখে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে কাজ করেন। কিন্তু এর মধ্যেই ভোপালের এই স্টেশনে আসে আরেকটি ট্রেন। তাতে আছেন কয়েক হাজার মানুষ। পুরো সিনেমার টান টান উত্তেজনা ক্ষণিকের জন্য হলেও দর্শককে নিয়ে যাবে ১৯৮৪ সালের ভোপালের সেই রেলস্টেশনে।

ওয়েব সিরিজটির প্রথম ফ্রেম থেকে প্রতিটি মুহূর্তে দর্শকের চোখ আটকে রাখবে। মানুষের আর্তচিৎকার, জীবন বাঁচানোর লড়াই, মৃত্যু—সবই মনে হবে চোখের সামনে ঘটছে, কেননা এর নির্মাণ এতটাই বাস্তবসম্মত ছিল। বাড়তি কোনো মিউজিক ছিল না। কালার গ্রেডিং থেকে শুরু করে গল্প বর্ণনা, গল্প ছড়িয়ে যাওয়া দর্শকদের টেনশন বাড়িয়ে তোলে।

এতে অভিনয় করেছেন আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু শর্মা, বাবিল খান, জুহি চাওলা, মন্দিরা বেদি, রঘুবীর যাদব, রাহুল তিওয়ারিসহ আরও অনেকেই। আর সবার কাছ থেকে সেরা অভিনয় বের করে নিয়েছেন পরিচালক শিব রাওয়াল।

Reneta

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দ্য রেলওয়ে ম্যান'আর মাধবনওয়েব সিরিজকে কে মেননজুহি চাওলাদিব্যেন্দু শর্মাবাবিল খানভোপালের গ্যাস লিকেজমন্দিরা বেদিরঘুবীর যাদবরাহুল তিওয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT