রাজনীতি

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল, সঙ্গে নিরাপত্তা ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় মির্জা ফখরুলের ছবি, তার সঙ্গে নিরাপত্তা ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী বলেন, ‘স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতিমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।’

৭ সেপ্টেম্বর মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে।

২০১৫ সালে কারাবন্দী অবস্থায় ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান মির্জা ফখরুল। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

বিষয়:মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…