চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৩:২৪ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচনকে তার জীবনের ‘শেষ নির্বাচন’ হিসেবে উল্লেখ করে ঠাকুরগাঁও-য়ের জনগণের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন। একইসঙ্গে তিনি জামায়াতসহ কিছু দলকে ইঙ্গিত করে নির্বাচনের দিনেই গণভোট করার পক্ষে জোর দেন।

​আজ রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও-এর দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​
​বিএনপির মহাসচিব নিজের বয়স এবং শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে এক আবেগঘন আবেদন জানান। তিনি বলেন,
‘এটাই আমার শেষ নির্বাচন। বয়স হয়েছে আর নির্বাচন করতে পারি কী না। আমাকে এবার আপনারা সাহায্য করুন, ধানের শীষে ভোট দিন। আমি যেন আপনাদের কিছু উন্নয়ন করতে পারি।’

​জামায়াতসহ কয়েকটি দলকে ইঙ্গিত করে মির্জা ফখরুল নির্বাচনের দিনেই গণভোটের দাবি জানান। তিনি বলেন, ‘আমরা বলছি নির্বাচনের দিনে গণভোট হোক।’

সাধারণ মানুষ গণভোট বোঝেন কি না সেই প্রশ্ন তুলে ​তিনি বলেন, ‘আপনারা সত্যি কথা বলেন তো গণভোট সনদ বোঝেন।’

​বিএনপির সংস্কার ও পরিবর্তন নীতি নিয়ে মির্জা ফখরুল স্পষ্ট করেন যে, তারা আলোচনা ও সংশোধনের পক্ষে। তিনি বলেন,
‘যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায় বিএনপি রাজি। যেটাতে শুধু রাজি হব, সেটা শুধু আসবে। যেটা রাজি হবো না সেটা সংসদে যাবে। সংসদে গিয়ে তা নির্ধারণ হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার কথা উল্লেখ করে দাবি করেন, ‘২০২৪ সালেও গণহত্যা হয়েছে।’
​
এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT