চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদত জুটি ভাঙার পর সাকিবের আঘাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৬, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই সেশনেও শ্রীলঙ্কার উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সারাদিনে কমপক্ষে ৭ উইকেট পড়ার ভেন্যুতে বীরদর্পে ব্যাট করে যাচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমাল। চান্দিমালকে তামিমের ক্যাচ বানিয়ে সেই উইকেটখরা কাটান ইবাদত। খানিকপর আঘাত হানেন সাকিব।

ম্যাথুজ ও চান্দিমাল দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। ১০০ পেরিয়ে গেছে সফরকারীদের লিড। চা-বিরতি শেষে চলছে তৃতীয় সেশনের খেলা। সেশনের শুরুতেই ১২৪ রানে থাকা চান্দিমালকে সাজঘরে পাঠান পেসার ইবাদত, ভাঙে ১৯৯ রানের জুটি।

এরপর উইকেটের পেছনে নিরোশান ডিকেভেল্লাকে ৯ রানে লিটনের গ্লাভসে জমা করেন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৪৮৬ রান। ম্যাথুজ ১৩৭ ও রমেশ মেন্ডিস শূন্য রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার ৫ উইকেটে ২৮২ রানে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ম্যাথুজ ৫৮ ও চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন দুর্দান্ত জুটি গড়ে দলকে চালকের আসনে নিলেন দুজনে।

বুধবার বৃষ্টির কারণে একটি সেশন নষ্ট হওয়ায় এদিন খেলা শুরু হয় ৩০ মিনিট আগে, সকাল সাড়ে ৯টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতচান্দিমালডিকভেল্লাবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টম্যাথুজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশু স্কুলের বাইরে: ইউনিসেফ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল গ্রহণ করল হাইকোর্ট

জুন ১৪, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলকে ইমপ্রেস মাত্রার সম্মাননা

জুন ১৪, ২০২৬

২৪ বছর পর বিশ্বকাপে আসা তুরস্ককে হারিয়ে যাত্রা অস্ট্রেলিয়ার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT