সময়ের হিসেবে আর বাকি অল্পকিছু সময়। এরপরই গড়াচ্ছে বিপিএল’র দশম আসর। উদ্বোধনী দিনের দুটি ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ দুটি দেখতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিতি বাড়ছে দর্শকের।
শুক্রবার দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। তার আগে নতুন করে সেজেছে স্টেডিয়ামপাড়া। এদিন বেলা এগারোটা থেকেই প্রবেশ গেটগুলোতে দর্শক উপস্থিতি লক্ষণীয়। প্রবেশ গেট খুলে দেয়ার পর মাঠে বাড়ছে দর্শক।
সময় বাড়ার সঙ্গে প্রবেশ গেটগুলোতে বাড়ছে দর্শক ভিড়। লম্বা লাইন দেখা গেছে চার নম্বর গেটে। বাকি গেটগুলোতেও ভিড় চোখে পড়ছে।
আগের আসরগুলোর মতো এবারও এক টিকিটে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শক। আসরে টিকিটের সর্বনিম্ন দাম দুইশ টাকা, সর্বোচ্চ দাম ২৫০০ টাকা।







