চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়েনার কামড়ে হাতছিন্ন শিশুকে দেখতে পঙ্গু হাসপাতালে তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী পঙ্গু হাসপাতালে আহত শিশুর চিকিৎসা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা চিড়িয়াখানায় হায়েনার কামড়ে হাতছিন্ন শিশু সাঈদকে দেখতে সোমবার ১২ জুন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুণর্বাসন প্রতিষ্ঠান) গিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

হাসপাতালের মডেল বি ওয়ার্ডে তারা চিকিৎসাধীন শিশু সাঈদকে দেখেন, তার মা-বাবাকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা দেন এবং ডাক্তারদের সাথে আলাপের পর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শিশু সাঈদ হাসান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। ঢাকা চিড়িয়াখানায় তার যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক। আমি কাগজে দেখেছি তার বাবা আর্থিক সহায়তা চেয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়েছি।’

Banglabid

সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। পাশাপাশি এ ধরণের ঘটনা যাতে না ঘটে এ জন্য শুধুমাত্র কর্তৃপক্ষ সচেতন থাকলে হয় না, মা-বাবারও অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। তবে এখানে কর্তৃপক্ষের যদি গাফিলতি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসা সম্পর্কেও কথা বলেন ড. হাছান। তিনি বলেন, ‘পঙ্গু হাসপাতাল বিশেষায়িত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ৪শ’ বেডের পঙ্গু হাসপাতাল চালু হয়। পরবর্তীতে যারা সরকারের এসেছিল তারা মাত্র ১শ’ বেড যুক্ত করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০১৩ সালে আরেকটি নতুন প্রকল্প নিয়ে আরো ৫শ’ বেড যুক্ত করে এটিকে ১ হাজার বেডে উন্নীত করেছেন। আজকে এই পঙ্গু হাসপাতাল সমগ্র দেশে দুর্ঘটনাসহ নানা কারণে অঙ্গহানিজনিত চিকিৎসা সেবায় সবার জন্য একটি ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, পঙ্গু হাসপাতালের ডাক্তাররাও ভালো কাজ করছেন। শিশু সাঈদকে তারা বিশেষ যত্ন নিচ্ছেন। ডাক্তাররা বলছেন, সে এখনও ছোট মাত্র ২ বছর ৩ মাস বয়স, বড় হলে তার কৃত্রিম হাত লাগানো সম্ভব হবে, এখন লাগালে তা ঠিক হবে না। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গণি মোল্লা, ডা. জাহাঙ্গীর, ডা. শবনম শায়লা প্রমুখ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

Reneta

গত বৃহস্পতিবার সকালে শিশু সাঈদকে নিয়ে তার বাবা সুমন ও মা শিউলি জয়দেবপুর থেকে মিরপুর চিড়িয়াখানায় যান। শিশু সাঈদ হায়েনার খাঁচার জালের মধ্যে হাত ঢুকিয়ে দিলে মুহূর্তের মধ্যে হায়েনার কামড়ে তার ডান হাতটি কনুই থেকে ছিন্ন হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী আটক

পরবর্তী

মঙ্গলবার সকালে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে রওনা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার সকালে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

Turkish Airlines airplane landing on runway with mountains in background. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইটে জ্ঞান হারিয়ে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT