জনপদ

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী আটক

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী আটক, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলার সময় পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় মূল অপরাধীকে আটকের কথা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

সোমবার ১২ জুন রাত পৌনে ৯ টায় বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মূল হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সোমবার দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত জখম হন।

বিষয়:ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল সিটি নির্বাচন ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…