চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামসর্বস্ব দলের সাথে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নামসর্বস্ব নানা দলের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে যে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসিতে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে আছে’ এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা বলেন।

ড. হাছান বলেন, প্রথমত করোনা ও দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দেয়া হয়েছে এবং হচ্ছে। ইউরোপের অনেক দেশে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, সেখানেও কোথাও কোথাও লোডশেডিং হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে।

৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রে ৮.৬% ও যুক্তরাজ্যে ৯.১%, তুরস্কে ৭৩.৫%, শ্রীলংকায় ৩৯.১%, পাকিস্তানে ১৩.৮%, ভারতেও ৭ শতাংশের ওপরে- সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। সমগ্র পৃথিবী সংকটে থাকলে বাংলাদেশে তার কিছুটা আঁচড় পড়বে সেটা স্বাভাবিক। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের চেয়ে পরিস্থিতি অনেক ভালো সামাল দিচ্ছেন। সেজন্যই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অর্থনীতিবিদদের গবেষণায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।

বরং বিএনপি চরম রাজনৈতিক সংকটে আছে বলে জানান মন্ত্রী হাছান। তিনি বলেন, ‘গত নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। এবার দেখি কিছু কিছু দলের সাথে তারা বৈঠক করছে, যেসব দল অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখার বিষয়। এ ধরনের নামসর্বস্ব দল যে আছে, সেটি আমরা বিএনপির বৈঠকের পর জানতে পারছি। এদের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে তারা চরম রাজনৈতিক সংকটে আছে।’

এরপর বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে গত ৮ জুলাই প্রয়াত সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আলম খান এবং অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী দেশের চলচ্চিত্র অংগনে তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং চলচ্চিত্র অংগনের প্রয়াত গুণীজনদের স্মৃতি সংরক্ষণের জন্য বিএফডিসিকে পরামর্শ দেন।

Reneta

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত এই স্মরণসভায় পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের পরিচালনায় বক্তব্য রাখেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, বিশিষ্ট অভিনেতা আলমগীর, সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রয়াত শর্মিলী আহমেদের ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. হাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT