পঞ্চগড়ে মিনি স্টেডিয়ামের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

পঞ্চগড়ে ক্রীড়া উন্নয়ন প্রকল্পের জন্য মাঠে পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শিগগিরিই নির্মিত হবে মিনি স্টেডিয়াম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোনো বীর সন্তানের নামে হবে স্টেডিয়ামের নামকরণ।
বুধবার উত্তরবঙ্গের শীতবস্ত্র বিতরণ, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও জেলা সফরের সময় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ ঘোষণা দিয়েছেন। আটোয়ারীতে স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ২০ লক্ষ এবং স্থানীয় নানাবিধ অবকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
একইসঙ্গে তেঁতুলিয়া উপজেলার জন্যও অর্থ বরাদ্দের কথা জানান আসিফ মাহমুদ। উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, তারুণ্যের উৎসব ও উন্নয়ন কার্যক্রমের জন্য ৫০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি।






