জাতীয় প্রেসক্লাবে মিনি ম্যারাথন

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মিনি ম্যারাথনের দৃশ্য, অংশগ্রহণকারীরা দৌড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ অক্টোবর শুক্রবার ভোরে ম্যারাথনটি সচিবালয় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় প্রায় শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা।
ম্যারাথনে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন চ্যানেল আইয়ের যুগ্ম এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম।
ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






