অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড (ডিএমএ) এর ৭ম আসর। ডিজিটাল মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ ২০টি অ্যাওয়ার্ড জিতে আবারও সেরা হয়েছে ‘মাইন্ডশেয়ার বাংলাদেশ’।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ৯ ডিসেম্বর ডিজিটাল মার্কেটিংয়ের সাম্প্রতিক নানান বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আলোচনা করেন। দিনব্যাপী ডিজিটাল সামিটের পর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠান। ডিজিটাল মার্কেটিং জগতে দেশের সেরা কাজগুলোকে সম্মান জানাতে ২০১৭ সাল থেকে এই ধারাবাহিক আয়োজন করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
দারুণ সব ক্যাম্পেইনের মধ্য দিয়ে ডিজিটাল মিডিয়ার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই মঞ্চে শীর্ষ অর্জনের ধারাবাহিকতা ক্রমেই আরও অনন্য উচ্চতার দিকে নিয়ে যায় মাইন্ডশেয়ার বাংলাদেশকে।







