আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ পুলিশের মৃত্যু

পাকিস্তানে জঙ্গি হামলার পর ধ্বংসস্তূপের ছবি, উদ্ধারকর্মীরা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে জঙ্গি হামলার পর ধ্বংসস্তূপের ছবি, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়ির পাশে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানে জঙ্গিদের ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছন। হামলার সময় ওই কর্মকর্তাদের বহনকারী ২টি মোবাইল ভ্যান কাদায় আটকে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে পাকিস্তানের লাহোর থেকে আনুমানিক ৪০০ কিলোমিটার দূরে রহিম ইয়ার খান জেলায় এই ঘটনা ঘটে। নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করেও নিয়ে গিয়েছে জঙ্গিরা।

পাকিস্তানে জঙ্গি হামলার পর পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশের ওপর এই হামলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি আইজি পুলিশ ড. উসমান আনোয়ারকে জিম্মি পুলিশ সদস্যদের উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এই ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের একের পর এক স্থানে পাকিস্তানি পুলিশ ও সেনা সদস্যদের নিশানা করছে জঙ্গিরা। বিশেষ করে পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একের পর এক হামলা হচ্ছে।

বিষয়:জঙ্গি হামলা পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…