অন্যান্য

১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

আলোয় ভরা মসজিদের লণ্ঠন ও মক্কা-মদিনার প্রাচীন স্থাপত্যের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদের লণ্ঠন থেকে আলো ছড়িয়ে পড়ছে, পেছনে মক্কা-মদিনার প্রাচীন স্থাপত্যের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আকাশে গতকাল হিজরি ১৪৪৬ সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ ৫ সেপ্টেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

গতকাল (৪ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় হিজরি ১৪৪৬ সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায় ৫ সেপ্টেম্বর থেকে হিজরি ১৪৪৬ সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সোমবার মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ উপস্থিত ছিলেন।

বিষয়:ঈদে মিলাদুন্নবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…