বিনোদন

আর কারও জানাজা পড়তে যাবেন না মিজু আহমেদ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সদ্যপ্রয়াত অভিনেতা মিজু আহমেদ চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের পাশে ছিলেন সবসময়। চ্যানেল আই-এর বিভিন্ন অনুষ্ঠানে মিজু আহমেদের উপস্থিতি ছিলো। চ্যানেল আই-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, কোন শিল্পী মারা গেলে তাকে শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন তার জানাজায়। আর আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এফডিসিতে তার জানাজায় অংশ নেয় অন্যান্য শিল্পীরা।

গতকাল সোমবার রাতে চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিজু আহমেদ।

এফডিসিতে জানাজা শেষে দাফনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় জন্মস্থান কুষ্টিয়ায়।

চ্যানেল আই-র আর্কাইভ থেকে ‘সাময়িকী’ অনুষ্ঠানে মিজু আহমেদের সাক্ষাতকারের কিছু অংশ ডিজিটাল শর্টে:

বিষয়:ডিজিটাল শর্ট মিজু আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…