চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘মাইটি আফরিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাইটি আফরিন-ইন দ্যা টাইম অফ ফ্লাড’।

আগামী ২৫ জানুয়ারি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অডিটোরিয়ামে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে।

বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন নাম করা চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি প্রদর্শিত হওয়ার পাশাপাশি ইটালির জিফোনি ফিল্ম ফেস্টিভ্যাল, গ্রিসের সালানোকি ফিল্ম ফেস্টিভ্যালসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ৭টি পুরস্কার অর্জন করেছে ও ১২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে ভেরাইটি ম্যাগাজিন, সিনে ইউরোপা, ফেস্টিভ্যাল স্কোপ, টাইমস অফ ইন্ডিয়া, স্ক্রীন ডেইলি, বিজনেস ডক ইউরোপ, সিনেমা ফেম, ইউনিফ্রান্স, মর্ডান টাইমস, ফিল্ম ভার্ডিকট, আই ফর ফিল্মসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ম্যাগাজিন ও চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশিত হয় এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বর্তমানে চলচ্চিত্রটি আইএমডিবি রেটিং এ ৮.১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এইচ এম প্রোডাকশন, ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া ও গ্রিসের এ আর প্রোডাকশন এর যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপি বিপণন বাণিজ্য ও প্রদর্শনীর কাজে আমেরিকার ডিস্ট্রিবিউশন কোম্পানি কার্গো ফিল্মস অ্যান্ড রিলিজিং নিযুক্ত রয়েছেন।

চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে আফরিন নামের ১২ বছরের মা-বাবা একটি এতিম মেয়ের জীবন সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার ফলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি এই গল্পের মধ্য দিয়ে বন্যার ফলে উপকূল বা নদী তীরবর্তী মানুষের বাস্তুহারা হওয়া ও শহর কেন্দ্রিক মানবতর জীবনযাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

Reneta

গল্পটি যেমন ঢাকা শহরে পাড়ি জমানো ঘরবাড়িহীন অসংখ্য মানুষের জীবন সংগ্রামের কথা তুলে ধরেছে তেমনি আবহমান গ্রাম বাংলার নদ-নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছে। সিনেমাটি ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর এশিয়ান কম্পিটিশন সেকশনে চূড়ান্ত প্রতিযোগিতায় মনোনীত হয়ে সেরাদের তালিকায় থাকার দৌড়ে এগিয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবচলচ্চিত্র উৎসবমাইটি আফরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনে খাদ্যসংকট, সামনের সারির সৈন্যরা অনাহারে

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শামা ওবায়েদ

মে ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT