চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলে আবারও হাসল মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েক সপ্তাহে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে বেশ ভুগতে হয়েছে ইন্টার মিয়ামিকে। চোট কাটিয়ে আর্জেন্টাইন অধিনায়ক দলে ফিরতেই জয়ের ধারাবাহিকতায় ফিরেছে ফ্লোরিডার ক্লাবটি। শেষ ম্যাচে স্পোর্টিং কেসির বিপক্ষে জয়ের পর এবার ন্যাশভিলের বিপক্ষে জিতেছে মেসি বাহিনী। এলএম টেনের জোড়া গোলের সঙ্গে সার্জিও বুসকেটস পেয়েছেন জালের দেখা।

মেজর লিগ সকারের ম্যাচে রোববার ন্যাশভিলের সঙ্গে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলেছে মেসির দল। ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না মিয়ামির। দুই মিনিটের মধ্যেই নিজেদের জালে বল জড়িয়ে তারা পিছিয়ে পড়ে।

ন্যাশভিলের ড্যানিয়েল লোভিৎসের কর্নার ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রির গায়ে লেগে ঢুকে যায় মিয়ামির জালে। তাতে টানা ১১ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে ব্যর্থ হয়েছে টাটা মার্টিনোর দল। ১-০তে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠেন মেসি-বুসকেটস।

১১ মিনিটে ডি বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেন মেসি। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় ভুল করেননি বিশ্বজয়ী। জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান।

সমতায় ফিরে আক্রমণের ধার বাড়িয়ে আদায় করে নেয় দ্বিতীয় গোল। ৩৯ মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে দারুণ হেডে লিড এনে দেন স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লাবটি।

প্রথমার্ধের ধারাবাহিকতা অবশ্য দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি মিয়ামি। বেশকিছু আক্রমণ গড়লেও ব্যবধান বাড়াতে পারছিল না। শেষঅবধি ৮১তম মিনিটে পেনাল্টির সুবাদে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করেন মেসি। এই জয়ে ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা মিয়ামির পয়েন্ট হয়েছে ১৮।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোন্যাশভিলবুসকেটসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT