চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মবিরতি স্থগিত, চলবে মেট্রোরেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
উচ্চ গতির ট্রেন শহরের রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মীরা। ফলে আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মেট্রোরেল চলবে।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি মেট্রোরেল কর্মীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের প্রতি সম্মান প্রদর্শন করে গত ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজটির কর্মসূচি (কর্মবিরতি) স্থগিত করা হলো।

আরও বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন প্রসঙ্গে গত ১৩ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজ অনুযায়ী, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়।

এরই পরিপ্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর কয়েক দফায় বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার ত্রুটি-বিচ্যুতি সংশোধন সাপেক্ষে ২০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৩০ দিনের (২২ মার্চ) মধ্যে আধুনিক ও বাস্তবসম্মত চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দেন। তাই কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT