শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে কোন সময়ে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি।
সোমবার ২ সেপ্টেম্বর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল শুরু থেকেই। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে দুপুর ৩টার পর থেকে ট্রেন চলাচল করবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারেও মেট্রোরেল চালু করতে কাজ চলছে। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।







