প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় দুপুর ২টা ৫৫ মিনিট থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার ৭ জুলাই মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুপুর ৩টার দিকে এ তথ্য জানিয়েছে।
এর আগে, দুপুর আড়াইটার দিকে এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল চলাচল বন্ধের তথ্য জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, দুপুর ২টা ২৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল বিঘ্ন হয়।







