চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেল অহংকারের আরেকটি পদক: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

মেট্রোরেল অহংকারের আরেকটি পদক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে বাঙালি সারাবিশ্বে মর্যাদা পেয়েছে। আর মেট্রোরেলের মাধ্যমে অহংকারের আরেকটি পদক, বাংলার মানুষের মুকুটে সংযোজন করলাম।

বুধবার (২৮ ডিসেম্বর) দিয়াবাড়ি খেলার মাঠে তৈরি উদ্বোধনী দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: মেট্রোরেল পুরোপুরি চালু হলে কর্মসংস্থান বাড়বে। ২০৩০ সালের মধ্যে এমআরটি নেটওয়ার্ক বাস্তবায়ন হলে অনেক অর্থ সাশ্রয় হবে। এই আধুনিক পরিবহন ব্যবস্থা চালু হলে নতুন ১২ হাজার গ্রাজুয়েট প্রকৌশলী ও মাঠ প্রকৌশলী কাজ পাবে। আমরা নিজেরাই স্মার্ট জনগোষ্ঠী তৈরি করবো, তারাই মেট্রো পরিচালনা করবে।

অনেক টাকা খরচ করে মেট্রো করা হয়েছে জানিয়ে, এটার মান ঠিক রাখা, পরিস্কার পরিচ্ছন্ন রাখা ব্যবহারকারীদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে যত্ন নিয়ে ব্যবহার করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন: আজকে যানজট বেড়েছে কেন? মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আর্থিক সক্ষমতা বেড়েছে। গাড়ি ব্যবহারকারী বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের অগ্রযাত্রা বৃদ্ধি পায়।

উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

Reneta

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে। প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। প্রতিটি ট্রেন ২,৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীমেট্রোরেলশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT