জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট

ঢাকার রাস্তায় নতুন নিয়মে চলাচল শুরু করেছে মেট্রোরেল, যাত্রীদের জন্য সুবিধাজনক পরিবহন ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বছরের (২০২৪) জুলাই থেকে মেট্রোরেল কর্তৃপক্ষকে দেওয়া কর ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যার কারণে আসছে জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হবে। ফলে ভ্যাটের কারণে বাড়বে মেট্রোরেলের ভাড়া।
বৃহস্পতিবার এনবিআরের পক্ষ থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে এ সংক্রান্ত এ চিঠি দেওয়া হয়।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে: যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। এ অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু সে আবেদন নাকচ করেছে এনবিআর।
সংস্থাটি বলছে: উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।



