বাংলাদেশ

মেট্রোরেল: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের মেট্রোরেল ট্রেনের ছবি, আধুনিক পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল ট্রেনের ছবি, বাংলাদেশের উন্নত গণপরিবহন প্রকল্পের অংশ, আধুনিক ট্রেনের ডিজাইন ও প্রযুক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকায় মার্কিন দূতাবাস আজ দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো রেল অপারেটরের উদ্দেশে একটি বিশেষ ধ্বনিসহকারে সাধুবাদ দিতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ছয় মাসের মধ্যেই, দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে আরেক মাইলফলক স্থাপন করে, আজ দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেছেন।

তিনি শহরের দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর ‘দিয়াবাড়ি থেকে আগারগাঁও’ পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেছেন।

বিষয়:মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…