চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান মাসে কেমন থাকবে তাপমাত্রা, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

আবদুল কাদের রাকিব আবদুল কাদের রাকিব
১:৪৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
- সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A

চাঁদ দেখা গেলে পবিত্র রমজান মাস আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পবিত্র মাসে তাপমাত্রা নিয়ে সাধারণ মানুষ বেশ উদ্বেগ হয়ে থাকেন। কারণ, গত কয়েকদিন থেকেই বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

সোমবার ১১ মার্চ আবহাওয়াবিদ কামরুল হাসান চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী কয়েক দিন অর্থ্যাৎ আসন্ন রমজান মাসে তাপমাত্রা আরও বাড়তে থাকবে।

কামরুল হাসান বলেন, রমজানের পুরো মাসের পূর্বাভাস এখনি বলা যাচ্ছে না। তবে আগামী ১০ দিনে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর তাপমাত্রা এখনকার তুলনায় বাড়তে থাকবে।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বলা যায়, এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে রমজানের মাঝামাঝি সময়ে এই তাপমাত্রা হবে অন্তত ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। শেষের দিকে আরও বাড়তে পারে তাপমাত্রা।

সোমবার ১১ মার্চ সকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিন সোমবার (সকাল ৯টা থেকে): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Reneta

দ্বিতীয় দিন মঙ্গলবার (সকাল ৯টা থেকে): সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

তৃতীয় দিন বুধবার (সকাল ৯টা থেকে): খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়ারমজান ২০২৪রমজানে তাপমাত্রারোজায় গরম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT