চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
পরিবেশ, বাংলাদেশ
A A

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) তিন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেলসহ বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত ‘গ্লোবাল প্রডিউসিং সেন্টার’ থেকে পাওয়া এনডাব্লিউপি বিশ্লেষণপূর্বক জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ২ থেকে ৪ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

আগামী তিন মাসে দেশে ১০ থেকে ১২ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। একই সাথে এ সময়ে দেশে ৩ থেকে ৫ টি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Reneta

এই বিষয়ে আবহাওয়াবিদ একে এম নাজমুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, আমরা প্রতি মাসেই ১ মাস এবং ৩ মাসব্যাপী পূর্বাভাস দিয়ে থাকি। বিভিন্ন তথ্যের ওপরে ভিত্তি করেই এটা দেয়া হয়ে থাকে। এটা একটি প্রাথমিক ধারণা। আবহাওয়ার পরিস্থিতির কারণে এটি পরিবর্তন হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরবৃষ্টির পূর্বাভাসসেপ্টেম্বর
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT