পরিবেশ

৪৮ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির পূর্বাভাসের জন্য আকাশে ঘন কালো মেঘের দৃশ্য, যা আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, বছরের এই সময় বৃষ্টি খুব একটা হয় না। হলেও খুব কম। আগামী ২-৩ দিন দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে খুব বেশি না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই অবস্থা বিরাজ করবে আগামীকালও। এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ের পর  সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৬ মিনিটে।

বিষয়:আবাহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…