চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রেডসে ‘নতুন ওয়েব অভিজ্ঞতা’ আনার ঘোষণা দিলেন জাকারবার্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা শিগগিরই থ্রেডসের জন্য নতুন ওয়েব অভিজ্ঞতা আনতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। ওয়েবের জন্য নতুন এই লগড-ইন অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারকারীরা থ্রেডসে পোস্ট করতে পারবেন, ফিড দেখতে পারবেন এবং অন্যদের সাথে যুক্ত হতে পারবেন।

কমিউনিটি ফিডব্যাকগুলো নিয়ে কাজ শুরু করেছে মেটা; আর থ্রেডসে মানুষের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আরও উদ্ভাবনী সব ফিচার যুক্ত করার দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। চলুন জেনে নেয়া যাক ইনস্টাগ্রাম টিমের তৈরি নতুন অ্যাপ এবং টেক্সট আপডেট শেয়ার ও পাবলিক কনভার্সেশনে যোগ দেয়ার ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসের আকর্ষণীয় কিছু ‘হিডেন ফিচার’ সম্পর্কে:

কে রিপ্লাই করতে পারবে?
থ্রেডসে পোস্ট করার আগে, ওই নির্দিষ্ট থ্রেডে কে রিপ্লাই করতে পারবে (ডিসাইড হু ক্যান রিপ্লাই টু) তা ঠিক করে নিতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট করার সময় নিচের দিকের বাম কোণায় খেয়াল করে দেখুন, সেখানে ‘এনিওয়ান ক্যান রিপ্লাই’ টেক্সট উল্লেখ করা আছে। এখানে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী – ‘এনিওয়ান’, ‘প্রোফাইল ইউ ফলো’ বা ‘মেনশনড অনলি’ অপশন বেছে নিতে পারেন। আর এভাবেই আপনি আপনার কনভার্সেশনে, কে যোগ দিতে পারবে বা কে পারবে না, তা ঠিক করে নিতে পারবেন।

থ্রেডে জিআইএফ ব্যবহার
আপনি থ্রেডস, কোটস বা রিপ্লাইয়ের ক্ষেত্রে জিআইএফ ব্যবহার করতে পারবেন। আর এটি আপনি দু’ভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনার জিআইএফ কিবোর্ড ইনস্টল করা থাকলে সেখান থেকে টাইপ করে দিতে পারেন, অথবা থ্রেডের পোস্টে জিআইএফ কপি ও পেস্ট করে নিয়ে আসতে পারেন।

নোটিফিকেশন কাস্টমাইজ করা
আপনি যদি সারাদিন আসতে থাকা নোটিফিকেশনগুলো পরিবর্তন করে নিতে চান তাহলে আপনার থ্রেডস প্রোফাইলের একদম ওপরে ডানদিকের কোণায় দেখুন। কোণায় থাকা দু’টি লাইনের ওপর ক্লিক করে নোটিফিকেশন আইকনে ট্যাপ করুন। এরপর আপনি আপনার থ্রেডস, রিপ্লাই, ফলোয়িং ও ফলোয়ারদের ক্ষেত্রে নোটিফিকেশন কাস্টমাইজ করে নিতে পারবেন। এমনকি আপনি নোটিফিকেশনগুলো অস্থায়ীভাবে থামিয়েও দিতে পারবেন।

হিডেন ওয়ার্ডস
‘হিডেন ওয়ার্ডস’ ফিচারের মাধ্যমে থ্রেডসে নির্দিষ্ট শব্দ, ফ্রেইজ ও রিপ্লাই ‘হাইড’ করে রাখতে পারবেন ব্যবহারকারী। প্রাইভেসি পেইজে গিয়ে এই সেবা চালু করা যাবে। সেখান থেকে প্রথমে হিডেন ওয়ার্ডস অপশন বের করে পরে প্রয়োজন অনুযায়ী তালিকা কাস্টমাইজ করে নেয়া লাগবে। নির্দিষ্ট কোনো ব্যবহারকারীর ক্ষেত্রেও আপনি এটি করতে পারবেন। যদি আপনি অন্য কারও থ্রেডস দেখা থেকে বিরত থাকতে চান তাহলে তার প্রোফাইলে গিয়ে ওপরের দিকে ডানে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘মিউট’ অপশনটি ক্লিক করতে হবে। আর এ বিষয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই, যাকে মিউট করা হলো তিনি জানতে পারবেন না।

Reneta

পছন্দের মানুষকে ফলো করা
আপনার পছন্দের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো খুব সহজেই থ্রেডসে ফলো করা যাবে। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো ফলো করতে হলে আপনার থ্রেডস প্রোফাইলের ‘ফলোয়ারস’ অপশনে ক্লিক করুন। এরপর সেখানে ‘ফলোয়িং’-এ ক্লিক করার পর ‘সি অল’ ও ‘ফলো অল’ অপশন চালু করতে হবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী কেউ যদি থ্রেডস এখনও চালু না করে থাকেন, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটি ‘পেন্ডিং’ দেখাবে। পাশাপাশি, ‘কুইক ফলো’ ফিচারের মাধ্যমে তাদের হ্যান্ডেলের পাশে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করে তাদের ফলো করতে পারেন।

এ সকল ফিচার ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ও প্ল্যাটফর্মে সংযুক্ত করার ক্ষেত্রে ব্য্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার মাধ্যমে অ্যাপটিকে কার্যকর করে তুলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থ্রেডসমেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল ভিসায় মানবপাচারের অভিযোগে বিমান কর্মকর্তা গ্রেপ্তার

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

একটু আশ্রয় আর দুবেলা খাবারই এখন বিনোদ বিশ্বাসের শেষ চাওয়া

জুন ১৬, ২০২৬

স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আদ্–দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT