বিনোদন

মুখোমুখি দুই প্রাক্তন!

প্রাক্তনদের মুখোমুখি সাক্ষাৎকার, আলোচনা ও সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন দুই নেতা একত্রে সাক্ষাৎকারে, আলোচনা ও সংলাপে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের মেট গালায় বিশ্ববাসীর সামনে প্রেমিক হিসেবে কৌতুক অভিনেতা পিট ডেভিডসনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। এবারও তারা মুখোমুখি হয়েছেন, তবে সম্পর্ক বদলে গেছে। পিট ডেভিডসন এখন কিমের প্রাক্তন।

প্রাক্তন হলেও কিম ও পিটের গল্প করা দেখে মনেই হয়নি তাদের মাঝে কোনো বিবাদ রয়েছে। তারা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। সেই ছবি পাপারাজ্জিরা ধারণ করেছেন, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

কিম পরেছেন সিয়াপারেল্লির সাদা পোশাক। পিট ডেভিডসন পরেছেন ফেন্ডির টি শার্ট, লেদার প্যান্ট ও কোট।

২০২১ সালের অক্টোবর ‘স্যাটারডে নাইট লাইভ’-এর সেটে পিট ডেভিডসনের সঙ্গে পরিচয় হয়েছিল কিম কার্দাশিয়ানের। এর ছয় মাস পর থেকে প্রেম শুরু হয় তাদের।

গত বছরের আগস্টে সম্পর্ক ভেঙে গেছে কিম ও পিটের। নয় মাস প্রেমের পর সম্পর্ক ভেঙে যায় তাদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

বিষয়:কিম কার্দাশিয়ান পিট ডেভিডসন মেট গালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…