চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হ্যাটট্রিক-সুয়ারেজের জোড়া গোল, মিয়ামির পয়েন্টের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে মেসি ও সুয়ারেজের উল্লাস, দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার অক্টোবর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন বিশ্বজয়ী মহতারাকা। এবার অবশ্য ক্লাব ফুটবলে, ইন্টার মিয়ামির হয়ে। পাশাপাশি লুইস সুয়ারেজও করেছেন জোড়া গোল। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়ে পয়েন্টে রেকর্ড গড়েছে ইন্টার মিয়ামি।

মিয়ামির ঘরের মাঠ ডিআরবি পিএনকে স্টেডিয়ামে মেসি-সুয়ারেজের ৫ গোলের পাশাপাশি অন্যগোলটি করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। নিউ ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন লুসা লাঙ্গোনি ও ডিলান বোরেরো। বড় জয়ে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার নতুন রেকর্ড গড়েছে মিয়ামি।  নিউ ইংল্যান্ডকে হারিয়ে মেসিদের মোট পয়েন্ট ৭৪। আগে রেকর্ডটি ছিলে নিউ ইংল্যান্ডের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট তুলেছিল ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য মিয়ামির পক্ষে ছিল না। দ্বিতীয় মিনিটে প্রথম গোল হজম করে বসে দলটি। নিউ ইংল্যান্ডকে এগিয়ে নেন লুসা লাঙ্গোনি। ৩৪ মিনিটে মিয়ামির জালে বল পাঠান ডিলান বোরেরো। ২-০ গোলে পিছিয়ে পড়ে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে মিয়ামি। বিরতির আগেই সমতায় ফেরান সুয়ারেজ। ৪০ মিনিটে ব্যবধান কমানোর পর ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ে তারকা।

Banglabid

৫৭ মিনিটে কোচ টাটা মার্টিনো মেসিকে নামান। পরের মিনিটেই মিয়ামিকে লিড এনে দেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। ৭২ মিনিটে মিয়ামির জালে বল পাঠিয়েও গোল পায়নি নিউ ইংল্যান্ড। ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করেন রেফারি। এরপরই শুরু হয় মেসি-শো।

৭৮ থেকে ৮৯ এই ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। ৭৮ মিনিটে সুয়ারেজের পাসে প্রথম গোলটি করেন। ৮১ মিনিটে দ্বিতীয় গোলটি আসে জর্ডি আলবার সহায়তায়। ৮৯ মিনিটে সুয়ারেজের পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। পরে ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা ১৯ ম্যাচে ২০টি। জোড়া গোল করা সুয়ারেজের গোলসংখ্যাও মেসির সমান ২০টি, তবে ২৭ ম্যাচ খেলেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসনিউ ইংল্যান্ডমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

আগস্ট ১০, ২০২৬

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT