ফুটবল

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন স্কালোনি

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন স্কালোনি

Lionel

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান সামনে রেখে রণকৌশল সাজাতে শুরু করেছেন লিওনেল স্কালোনি। সম্প্রতি অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বিশেষ বৈঠকেও বসেছিলেন আর্জেন্টিনা কোচ। আলবিসেলেস্তেদের ফুটবল ফেডারেশনের এক সাক্ষাৎকারে মেসির বিশ্বকাপ পরিকল্পনা, প্রাথমিক স্কোয়াড এবং প্রতিপক্ষ নিয়ে খোলামেলা ভাবনা জানিয়েছেন স্কালোনি।

মেসি প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘লিও এমন একজন মানুষ, যে কখনও তৃপ্ত হয়ে বসে থাকে না। তার জন্মই হয়েছে লড়াই করার জন্য। একজন অধিনায়কের এই মনোভাব সতীর্থদের জন্য দারুণ অনুপ্রেরণা। যখন মাঠ ছাড়বে, তখন এমন এক উচ্চতা রেখে যাবে, যা উত্তরসূরিরা আঁকড়ে ধরতে পারবে।’

মেসি বিশ্বকাপে খেলবেন কিনা সেটি নিয়ে এখনই চূড়ান্ত কথা বলে তার উপর চাপ সৃষ্টি করতে চান না কোচ। স্কালোনি বলেছেন, ‘আমরা কফি পা করেছি। শুধু মেসির সঙ্গে কথা বলা নয়, অন্যদের সঙ্গেও সেই ইচ্ছেটা আছে। বিশ্বকাপ থেকে আমরা কেবল ছয় মাস দূরে। দলে কী ঘাটতি, কী নেই, সেটা জানিয়ে দেয়া ভালো।’

‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক কী হয়। সে-ই বলেছে, এখনও সময় আছে। তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার উপর ছেড়ে দেয়াই ভালো।’

বিষয়:২০২৬ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা মেসি যুক্তরাষ্ট্র স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…