চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিকেলমের বিদায়ী সংবর্ধনার মঞ্চে আলো কাড়লেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি বিদায়ী সংবর্ধনায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমের বিদায়ী সংবর্ধনার জন্য আয়োজিত ম্যাচে মাঠে থেকে বেশ উপভোগ করেছেন লিওনেল মেসি। বোকা জুনিয়র্স একাদশ ও আর্জেন্টিনার বিশ্বজয়ী একাদশের একটি ম্যাচও হয়েছে। মেসি-ডি মারিয়াসহ বর্তমান-সাবেকদের মিলনমেলা ছিল রোজারিওর মঞ্চে।

মেসির একসময়কার জাতীয় দল সতীর্থ রিকেলমে ফুটবল ছেড়েছেন প্রায় দশক আগে। এখন আলবিসেলেস্তে জায়ান্ট ক্লাবটির সহ-সভাপতি। তার জন্য আয়োজনে কমতি ছিল না। সঙ্গে বিশ্বজয়ী মেসিদের সঙ্গে বোকার খেলা। আগ্রহের পারদ ছিল তুঙ্গে। প্রীতি ম্যাচটিতে প্রায় ৫০,০০০ হাজারের বেশি সমর্থক উপস্থিত হয়েছিলেন। যদিও সবকিছু ছাড়িয়ে লা বোম্বোনেরা স্টেডিয়ামে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বিশ্বজয়ী অধিনায়ক মেসিই।

আর্জেন্টিনার ৪৫ বর্ষী সাবেক মিডফিল্ডার রিকেলমে মেসির কাছে ‘ক্ষমা চেয়ে’ বক্তব্য শুরু করেন এভাবে, ‘আমি আপনার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী যে, আপনি ছুটির মধ্যে ছিলেন এবং আরও কয়েকদিন বেশি থেকে গেছেন। আমি খুবই আনন্দিত যে, আপনি সবসময় আমাকে হ্যাঁ বলেছেন এবং যারা এখানে এসেছেন তাদের আনতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি মনে করি আপনার সময় ভালো যাবে। আপনাকে অনেক ভালোবাসি।’

Banglabid

৫১ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা রিকেলমে ম্যাচের পর সমর্থকদের ধন্যবাদ জানান, ‘এটা আমার জন্য অনেককিছু। আমি এই ক্লাবের সকল কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। অন্যতম সেরা একটি সিনেমায় অভিনয়ের মতো লাগছে।’

‘ফুটবল আমাকে জীবনের সবকিছু দিয়েছে। আমার মায়ের জন্য বাড়ি কিনতে চেয়েছিলাম, আর কিছু না। আমি ভাগ্যবান যে তারা আমাকে প্রথম খেলা থেকে শেষ সবকিছুতে সম্মান করেছে। আপনাদের মতো যোদ্ধার ঘরে আমার জন্ম হয়েছিল এবং যুদ্ধ করতে করতে মারা যাবো। আপনাদের ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়।’

Reneta

মেসি ও রিকেলমের জন্মদিন একইদিনে, পার হল দুদিন আগে। সেটির কেকও কাটা হয়েছে মাঠে। এর আগে মেসির জন্মদিনের দিন ফুটবলকে বিদায় জানিয়েছেন তার একসময়কার আরেক জাতীয় দল সতীর্থ ম্যাক্সিমিলিয়ানো ‘ম্যাক্সি’ রুবেন রদ্রিগেজ। নিউওয়েলস ওল্ড বয়েজ ম্যাক্সির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে, যেখানে দারুণ এক হ্যাটট্রিক করে ৩৬তম জন্মদিন রাঙিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াবোকা জুনিয়র্সমেসিরিকেলমেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT