ফুটবল

মেসি ‘অপ্রতিরোধ্য’, বলছেন শিরোপা হাতছাড়া করা কোচ

মেসি ও আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে ফুটবলপ্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে, খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোমান সম্রাট জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি-‘এলাম, দেখলাম, জয় করলাম।’ সেই বিখ্যাত উক্তির মতোই মার্কিন সাম্রাজ্যে লিওনেল মেসি ‘আসলেন, দেখলেন এবং জয় করলেন।’ সাত ম্যাচ খেলে আর্জেন্টিনার অধিনায়ক জয় করেছেন লিগস কাপের শিরোপা। যাদের বিরুদ্ধে জয় পেয়েছেন, সেই ন্যাশভিলে কোচ বলছেন- আর্জেন্টাইন জাদুকর অপ্রতিরোধ্য।

ফাইনাল হারার পর ন্যাশভিল কোচ গ্যারি স্মিথ সংবাদমাধ্যমে বলেছেন, ‘সামনে থেকে এটাই প্রথম আমি মেসিকে দেখেছি। এবং, আমি মনে করি, আমি যা নিয়ে যাবো তা হল খেলার এমনকিছু মুহূর্ত যা বলছে সে অপ্রতিরোধ্য। এটি দীর্ঘ সময়ের জন্য নয়। ৯০ মিনিটের জন্যও নয়। এমনকিছু বিষয় রয়েছে যেখানে সে যা করতে চায়, সেখানে তাকে মোকাবেলা করা অসম্ভব।’

‘সত্য কথা বলতে, আজকে তাদের দলে যদি মেসি না থাকত, আমরা আজ রাতে জিততাম। যে গোলটি সে করেছে, সেটি অসাধারণ। তার অন্য শটটি বারে লেগেছে।’ মেসির পারফরম্যান্স নিয়ে সহজ স্বীকারোক্তি স্মিথের।

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। শেষপর্যন্ত ম্যাচ টাইব্রেকারে গড়ায়। মেসির ইন্টার মিয়ামি ম্যারাথন শটে ১০-৯ গোলের ব্যবধানে নিজেদের প্রথম শিরোপা জেতে।

বিষয়:আর্জেন্টিনা ইন্টার মিয়ামি এমএলএস ন্যাশভ্যালি মেসি সিজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…