চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কাঁদিনি, কিন্তু অনেক কষ্ট পেয়েছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ন ১২, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয় দিয়ে ‘বিশ্বজয়ী’ হয়েছেন। জাতীয় দল জার্সিতে এ অর্জনের আগে ফ্যাকাসে ছিল মহাতারকার ক্যারিয়ার। আন্তর্জাতিক শিরোপা না থাকায় শুনতে হতো কটু কথা। কোপা আমেরিকা জয় দিয়ে যার পালাবদলের শুরু।

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পরিবারসহ মেসি এখন যুক্তরাষ্ট্রে। রোববার আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেবে মিয়ামি। সেখানেই আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন মনে লুকায়িত রাখা এসব কথা।

আর্জেন্টিনার হয়ে ২০২১ সালে কোপা আমেরিকা ও গতবছর বিশ্বকাপ জয়ের আগে ক্লাব ক্যারিয়ারের এতসব অর্জনের পরেও সমালোচনার মধ্যে দিয়েই যেতে হয়েছে মেসিকে। ৩৬ বর্ষী মেসি জানালেন সেই সময়গুলো কেমন ছিল।

‘সত্যিটা হল সেই সময়গুলো খুব কঠিন ছিল। যখন বার্সেলোনাতে থাকতাম, সময়টা দারুণ যেত। কারণ সেসময় দারুণ সব ম্যাচে জয় পেতাম, ভালো করতাম, প্রশংসা শুনতাম এবং খেলাগুলো উপভোগ করতাম। কিন্তু যখন বার্সা থেকে আর্জেন্টিনার মাটিতে পা ফেলতাম, তখনই নানারকম কটুকথা শুনতে হতো। আমাকে নিয়ে মানুষের তর্ক ও সমালোচনা থাকত। কারণ সবসময় একটা ফলের উপর নির্ভর করে আমাকে মূল্যায়ন করা হতো।’

‘ভাগ্যবান যে আমি ক্লাব পর্যায়ে ভালো করছিলাম। যখন জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কিছু ভুল হয়ে যেত, তখন বার্সেলোনায় চলে যেতাম। ভুলে যাওয়ার চেষ্টা করতাম জাতীয় দলের হয়ে আমরা কতটা খারাপ করছিলাম।’

‘অনেক সমালোচনা শুনেছি, তবে বাজে কথাই বেশি ছিল। লোকেরা ফুটবলের চেয়ে বেশি বাইরের কথাই বলত। যা অসম্মানের সীমা ছাড়িয়ে যেত। এসব একদমই ভালো কিছু ছিল না। এমনকি পরিবারকেও এসব শুনতে হতো। তারাও অনেক কষ্ট পেতো। তারা দেশেই থেকে গেল এবং সবকিছু সহ্য করে নিতো। সেই সময়গুলোতে কাঁদিনি, কিন্তু অনেক কষ্ট পেয়েছি।’

Reneta

‘খুব কঠিন সময় পার করেছি। জাতীয় দলের হয়ে সবসময় চাইতাম এমন কিছু অর্জনের। আর এসব ঘটনার পর আরও বেশি আশা করতে থাকি এমনকিছুর। আমার মাথায় ছিল যে, আমাকে এটি অর্জন করতেই হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপকোপা আমেরিকামিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT