ফুটবল

৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা

জিতেছে ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া এবং সুইজারল্যান্ড

৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা

শেষ হল উয়েফা নেশনস লিগের গ্রুপপর্বের প্রথম রাউন্ড। শেষ রাতে ইংল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে জিতেছে স্পেন। জোয়েল পোহজানপালোর হ্যাটট্রিকে সান মারিনোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিনল্যান্ড। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ৩-০ গোলে সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। আইসল্যান্ড এবং এস্তোনিয়া ১-১গোলে ড্র করেছে।

শনিবার রাতে ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে স্পেন। টানটান উত্তেজনার ম্যাচ শুরু হতে না হতেই দুই মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। ৪০ মিনিটে হ্যারি কেনের গোলে এগিয়া যায় থ্রি লায়ন্সরা। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতি থেকে ফিরে ইংল্যান্ডের হাতে আসে ব্যবধান বাড়ানোর করার সুযোগ। রদ্রির ফাউলে পেনাল্টি পায় বিশ্বকাপে তৃতীয় হওয়া দেশটি। শট নেন বায়ার্ন মিউনিখ তারকা কেন। হাতছাড়া করে বসেন তিনি, স্কোরবোর্ডে তিন নম্বর গোলটি যোগ করতে পারেনি ইংল্যান্ড। কিছুপরই ৬০তম মিনিটে অ্যালেক্স বেনার গোলে ম্যাচে ফেরা স্পেন, স্কোর ২-২। ৭৪ মিনিটে স্প্যানিয়ার্ডের জয়সূচক গোলটি করেন মিকেল ওয়েরজাবাল।

আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে তাদের ঘরেই ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৪৭ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন ৪১ বর্ষী লুকা মদ্রিচ। ৫৪ মিনিটে অ্যাডাম কারাবেকের গোলে সমতায় ফেরে চেকিয়ারা। ৭৭ মিনিটে মার্কো প্যাসালিকের গোলে ২-১ ব্যবধানে জেতে ক্রোয়েশিয়া।

নর্থ মেসিডোনিয়ার ঘরে সুইসদের ২২ মিনিটে লিড এনে দেন ইমো ফ্রেউলার। ৪৪ এবং ৭৪ মিনিটে জেকি আমদউনিয়ের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

এ ম্যাচেও জয় সফরকারীদের। বাংলাদেশের বিপক্ষে খেলা একমাত্র ইউরোপিয়ান দেশ সান মারিনোকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ফিনল্যান্ড। ম্যাচে পঞ্চম মিনিটে গোল করেন পোহজানপালো। ১৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যাড্রিয়ান সভানব্যাক। ৩৩ মিনিটে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করে বেঞ্জামিন কলম্যান। ৫০ এবং ৫৫ মিনিটে লিও ওয়াল্টার জোড়া গোলে ব্যবধান ৫-০ করে ফিনল্যান্ড। ৭৯ মিনিটে পোহজানপালো নিজের দ্বিতীয় গোলটি করেন। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক এবং ফিনিশদের সপ্তম গোলটি করেন পোহজানপালো।

এস্তোনিয়ার বিপক্ষে ৪৫ মিনিটে আন্দ্রি গুডজনসেন গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। ৬৪ মিনিটে মাকসিম পাসকোটসি গোলে সমতায় ফেরে এস্তোনিয়া।

রোববার রাতে ১০টায় ওয়েলসের বিপক্ষে ডেনমার্ক, সার্বিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। ১২:৪৫ মিনিটে মুখোমুখি হবে নরওয়ে-পর্তুগাল এবং গ্রিস-জার্মানি।

বিষয়:আইসল্যান্ডইংল্যান্ডক্রোয়েশিয়ানেশনস লিগফিনল্যান্ডলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…