চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে নামার দুই মিনিটেই মেসির গোল, জিতেছে মিয়ামিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ন ৩০, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে গত দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি, জাতীয় দল জার্সিতেও খেলতে পারেননি দুই ম্যাচ। চোট থেকে ফিরে আবারও চেনাছন্দে দেখা গেল বিশ্বজয়ীকে। ইন্টার মিয়ার হয়ে মাঠে নামার দুই মিনিটের মধ্যে জালের দেখা পেয়েছেন কিংবদন্তি, জয় পেয়েছে মিয়ামিও।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মিয়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন রবার্ট টেইলর ও মেসি। শেষদিকে এক গোল শোধ করে ফিলাডেলফিয়া।

গত ১৬ মার্চ মিয়ামির ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। এই ম্যাচে তাকে ফেরানোর ক্ষেত্রেও মাশ্চেরানো ছিলেন সাবধানী। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে মেসিকে বদলি হিসেবে নামান কোচ।

মাঠে নামার মিনিট দুয়েক পর কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যান ৩৭ বর্ষী মেসি। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের বাড়ানো বলে তিনি প্রতিপক্ষের ইয়ান গ্লাভিনোভিচকে কাটিয়ে ডান পায়ে শট নেন। দুর্দান্ত শট লাফিয়েও নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। আলবিসেলেস্তে মহাতারকার গোলে মিয়ামিও পেয়ে যায় লিড।

কিংবদন্তির গোলের পর ক্যামেরায় ধরা পড়ে ক্লাবের স্বত্বাধিকারীদের একজন ডেভিড বেকহ্যাম দাঁড়িয়ে হাসিমুখে তালি দিচ্ছেন। লিগে এবার তিন ম্যাচে মেসির দ্বিতীয় গোল এটি। সতীর্থকে দিয়ে করিয়েছেন এক গোল।

মিয়ামির পরের ম্যাচ বুধবার, কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে।

Jui  Banner Campaign
ট্যাগ: মাশ্চেরানোমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনকাণ্ডে সদস্যপদ ছাড়লেন লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসরকারি ইপিজেড এখন থেকে বেজা’র অধীনে, নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ২৫টি স্থানে রমজানে মিলবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে বিচারের মুখোমুখি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT