চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-এমবাপেদের জন্য নতুন কোচের ৩ আইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২২, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ হতাশার কারণে মাউরিসিও পচেত্তিনোকে সরিয়ে নতুন মৌসুমের আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে পিএসজি। সপ্তাহ তিনেক আগে দায়িত্ব নিয়েছেন ক্রিস্তোফ গালতিয়ের। দায়িত্বে এসেই মেসি-এমবাপে-নেইমারদের জন্য কড়া কিছু নিয়ম বাতলে দিয়েছেন ফরাসি কোচ।

শুরু থেকেই খেলোয়াড়দের অনুশীলনের খুঁটিনাটি খুব গুরুত্বের সাথে দেখছেন গালতিয়ের। ফরাসি ক্লাবটির অনুশীলনে এখন থেকে সকাল ৮.৩০-৮.৪৫ এর মধ্যে পৌঁছাতে হবে সবাইকে। এ সময়ের মধ্যে যদি কেউ আসতে না পারেন, তাকে ওইদিনের অনুশীলনে অংশ নিতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গালতিয়ের।

খেলোয়াড়দের মধ্যে বিভাজন দূর করতেও কাজ করছেন ফরাসি কোচ। নতুন নিয়মানুযায়ী খেলোয়াড়দের এখন থেকে সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ একসাথে বসে খেতে হবে।

খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে অনেকেই তেমন কোনো আলোচনায় অংশ নেন না, যা খেলোয়াড়দের মধ্যে সুসম্পর্ক গড়ার একটি অন্তরায়। সেই সমস্যা দূর করতেও একটি নিয়ম করে দিয়েছেন গালতিয়ের। খাবার টেবিলে কেউ ফোন ব্যবহার করতে পারবেন না, ৫৫ বর্ষী কোচের সাফ কথা।

পিএসিজতে আসার পর থেকে এপর্যন্ত বেশ ভালোভাবেই লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সামলাচ্ছেন গালতিয়ের। মাঠের খেলায় কৌশলী হওয়ার পাশাপাশি চেষ্টা করছেন খেলোয়াড়দের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের। শিষ্যদের পক্ষ থেকেও পাচ্ছেন ইতিবাচক সাড়া।

এতো এতো কড়াকড়ির সুফল মাঠেও পেতে শুরু করেছেন লা প্যারিসিয়ানদের কোচ। প্রথম অ্যাসাইনমেন্টেই চমক দেখিয়েছেন। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানি ক্লাব কাওয়াসাকিকে তার শিষ্যরা হারিয়েছে ২-১ গোলে। গোলখরায় গত মৌসুম শেষ করা লিওনেল মেসি পেয়েছেন গোলের দেখা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরনেইমারপিএসজিমেসিরামোসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT