চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসিদের বেশি পয়েন্ট হারানো ঠিক হবে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারে প্লে-অফ খেলতে এখনও সাত পয়েন্ট দরকার ইন্টার মিয়ামির। হাতে ম্যাচ বেশি না থাকলেও দলের প্রাণভোমরা বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছেন কোচ টাটা মার্টিনো। এমন অবস্থায় আগামী ম্যাচের প্রতিপক্ষ টরেন্টো এফসি’র খেলোয়াড়রা বলছেন, তাদের বেশি পয়েন্ট হারানো ঠিক হবে না।

সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে খুব সাবধানে চলছেন ক্লাব কোচ। জাতীয় দলে এক ম্যাচ বিশ্রামে থাকা মেসিকে এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও বিশ্রামে রাখা হয়। ওই ম্যাচ হেরে বসে মিয়ামি, হজম করে ৫ গোল। ওই ম্যাচে জর্ডি আলবাও নামতে পারেননি।

মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে প্রতিপক্ষ হিসেবে চায় টরেন্টো। দলের অভিজ্ঞ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ, যিনি মেসির সাথে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বড় হয়েছেন, বলেছেন- ‘আমি মনে করছি বুধবারের ম্যাচের জন্য তিনি তৈরি, কারণ তার সমর্থকদের সামনে খেলতে পছন্দ করেন। এটাও একটা কারণ তাদের আর পয়েন্ট হারানো যাবে না। তাদের সত্যিই পয়েন্ট দরকার, আমাদেরও।’

টরেন্টো এফসির অন্তর্বর্তীকালীন কোচ টেরি ডানফিল্ড মনে করছেন, বিশ্বজয়ীকে শুরুর একাদশেই রাখবে মিয়ামি। তার আশা, ‘আমরা মেসিকে দেখার আশা করছি। যখন তিনি লিগে এসেছেন, তখন থেকেই অসাধারণ কাজ করে চলেছেন। এটা শুধু তার ব্যক্তিগত বিষয় নয়, তিনি তার সতীর্থ ও লিগকে উচ্চতায় নিয়ে গেছেন।’

বুধবার, ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মেসির ইন্টার মিয়ামি মুখোমুখি হবে টরেন্টো এফসির।

ট্যাগ: আটলান্টাইন্টার মিয়ামিএমএলএসটরেন্টোভাসকুয়েজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি ১, ২০২৬

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT