ডিজিটাল শর্ট

নরসিংদীতে আনন্দের জোয়ারে ভাসছে মেসি ভক্তরা

নরসিংদীতে মেসি ভক্তরা ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাঙ্খিত ফাইনালে জায়গা করে নিয়েছে প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় দল আর্জেন্টিনার জয়ে আনন্দের জোয়ারে ভাসছে নরসিংদীর মেসি ভক্তরা। কাঙ্খিত ফাইনালে যাওয়ায় রাতেই নরসিংদী শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ র‍্যালি বের করেন। আর্জেন্টিনার পতাকা হাতে হাজারও সমর্থক শহরের বিভিন্ন এলাকা থেকে র‍্যালি বের করে আতশ বাজি ফুটাতে ফুটাতে শহর প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে জমা হয়। সেখানে ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্রের তালে তালে মেসির জয়গানে নাচানাচি করে আনন্দ উল্লাস করে তারা।

বিষয়:কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ ফিফা বিশ্বকাপ ভিডিও ফিফা বিশ্বকাপ-২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…